ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় তালাবদ্ধ মাছের প্রজেক্টে মাদক আসর, সেনা সদস্য শাকিল সহ আটক ২

admin
May 9, 2026 5:57 am
Link Copied!

Spread the love

স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগাছা উপজেলা উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম পাঠক শিকড় গ্রামে গভীর রাতে তালাবদ্ধ ঘরে সংঘবদ্ধভাবে মাদক সেবনের অভিযোগে সেনাবাহিনীর এক সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম পাঠক শিকড় গ্রামের কাশেম মিয়ার মাছের প্রজেক্টের একটি তালাবদ্ধ ঘরের টিন ভেঙে কয়েকজন ব্যক্তি গোপনে প্রবেশ করে সেখানে মাদকদ্রব্য সেবনে লিপ্ত হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা সন্দেহজনক কর্মকাণ্ড নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এএসআই বিকাশ রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে সেনা সদস্য শাকিলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নির্জন এলাকা ও পরিত্যক্ত স্থাপনাগুলোকে কেন্দ্র করে রাতের আঁধারে মাদকসেবীদের আনাগোনা বাড়ছিল। স্থানীয়দের তৎপরতায় অবশেষে পুলিশের অভিযানে হাতেনাতে আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজের গুরুত্বপূর্ণ পেশায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।