ঢাকাThursday , 6 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পুরাতন সমিতি বাজারে স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনা: যাত্রীর মৃত্যু, চালক চট্টগ্রাম মেডিকেলে

admin
August 6, 2026 3:45 pm
Link Copied!

Spread the love

বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান : ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার পুরাতন সমিতি বাজারে নিজকুঞ্জরা স্কুলের সামনে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি থ্রি-হুইলার অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। এতে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু এবং চালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই ফাজিলপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালক দিদারকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অন্যদিকে, অটোরিকশার যাত্রী শহিদুল ইসলাম সনি, পিতা: আব্দুল হাই, সাং- চয়গরিয়া, থানা: ছাগলনাইয়া, জেলা: ফেনীকে ছাগলনাইয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেজবা বলেন, “প্রতিদিনের মতো আজও আমরা মহাসড়কে দায়িত্ব পালন করছিলাম। এ সময় কিছু দূরে পুরাতন সমিতি বাজারের নিজকুঞ্জরা স্কুলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি থ্রি-হুইলার অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য অটোরিকশা চালকরা অভিযোগ করেন, স্টার লাইন পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। তাদের দাবি, বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

তবে ফাজিলপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরাতন সমিতি বাজার এলাকায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল এবং ব্যস্ত সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা এ এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।