ঢাকাSaturday , 8 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ

Link Copied!

Spread the love

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৩১ তরুণ ও শিক্ষিত যুবকের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’ ও ‘মাতৃভূমি স্পোর্টস ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বারবাকিয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান। প্রতিষ্ঠানের পরিচালক মো. ছিদ্দিক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান নির্বাহী মো. রেজাউল করিম।

প্রধান অতিথি ওসি মেহেদী হাসান মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি দুইটি মসজিদে মুর্দা মশারী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বদিউল আলম জেহাদি, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রদর্শক মো: নাসির উদ্দিন, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, এমইউপি মো. দিদারুল ইসলাম ও সাবেক এমইউপি মো. ঈসমাইল সিকদার, বিশিষ্ট সমাজ সেবক আকতার হোসেন।

বৃক্ষ বিতরণের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা করেন সমাজসেবক মো. শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ মুনিরুজ্জামান, উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দীন।

বক্তারা বলেন, তরুণদের এ উদ্যোগ এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।