ঢাকাTuesday , 28 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

admin
April 28, 2026 2:22 pm
Link Copied!

Spread the love

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাদিয়া বেগম(১৭) নামে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া বেগম ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সাদিয়াকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার শয়ন কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।