ঢাকাTuesday , 28 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

admin
April 28, 2026 2:28 pm
Link Copied!

Spread the love

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর বসতবাড়িতে দুর্ধর্ষ লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরণ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি সপরিবারে রংপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর বসতবাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের প্রতিটি আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং পরবর্তীতে শয়নকক্ষসহ বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে কাজ শেষ করে তিনি নিজের বাড়িতে চলে যান। পরদিন (২৭ এপ্রিল) সকালে ধান মাড়াইয়ের শ্রমিকরা ওই বাড়িতে এসে ভেতরে ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

ভূক্তভোগীর দাবি অনুযায়ী, আগুনে ঘরের নিচতলার প্রায় সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। লুণ্ঠিত ও ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে:

স্বর্ণালংকার: প্রায় ৫ ভরি। নগদ টাকা: প্রায় ১৩ লক্ষ টাকা। ইলেকট্রনিক্স: ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা ও মোবাইল ফোন। হীরার গহনা, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, ডা. কিরণ দীর্ঘদিন প্রবাসে থাকার পর এলাকায় ফিরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনী মাঠ থেকে তাকে সরিয়ে দিতে বা আতঙ্কিত করতে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “যেহেতু তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, তাই শত্রুতার জেরে তাকে আতঙ্কিত করতে এই ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।