ঢাকাMonday , 18 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোমিনপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

admin
May 18, 2026 10:33 am
Link Copied!

Spread the love

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- পবিত্র ঈদ-উল- আযহা-২০২৫-২৬ অর্থ বছর উপলক্ষে পার্বতীপুর উপজেলার মোমিনপুরে দিন ব্যাপী ভিজিএফ চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (১৮ মে) সকালে উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৬ নং মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ট্যাগ অফিসার মোঃ নাজিম উদ্দিন সরকার। আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোমিনুল ইসলাম। মোমিনপুর ইউপি সদস্য খালেদ মাহমুদ (সুজন),নুর ইসলাম দুলাল, নুর আলম, আমজাদ হোসেন, আবু হানিফ, আমিনুল ইসলাম দুলাল, নুরুল ইসলাম, মিজানুর রহমান, আসাদুজ্জামানসহ সংরক্ষিত মহিলা ইউপি সকল সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ । চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার বলেন, সরকার দুস্হ, অসহায় ও হত দরিদ্র গরীব দুঃখী মেহনতী মানুষের কষ্ট লাঘব করতে সর্বদাই সচেষ্ট। তাই প্রতি বছরই সকল ধর্মালম্বীদের সহায়তা দিয়ে আসছে। এবারো ইউনিয়নে ৬২৭২টি পরিবারে ১০কেজি করে ৬২,২৭০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে । সুবিধাভোগীরা ঈদের আগেই ১০ কেজি চাউল পেয়ে সরকারের প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।