
নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ মনির বকশি ,নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও হাট-বাজারে চষে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের দোয়া ও সমর্থন পেতে চালাচ্ছেন মনির বকশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পশ্চিম চর উমেদ ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক । রাজনীতিক অঙ্গনে পরিচিত মুখ হলেও, দলমত নির্বিশেষে যুবসমাজের আইকন হিসেবে তাঁর জনপ্রিয়তা লক্ষ করা গেছে। নির্বাচনী ভাবনা নিয়ে সাবেক ৫ নং ওয়ার্ড বর্তমান ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির বকশি বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, দল ও জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে পশ্চিম চর উমেদকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকাবাসীর মতে, মো: মনির বকশি একজন সৎ, নিষ্ঠাবান অন্যের বিরুদ্ধে প্রতিবাদ কণ্ঠস্বর পরিচিত মুখ তার এই সক্রিয় অবস্থান নির্বাচনে তাকে সুবিধাজনক অবস্থানে রাখবে বলে ধারণা করা হচ্ছে।
