ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
June 28, 2026 10:03 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দারিয়াপুর ডিগ্রি কলেজের সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের চীপ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. আতিয়ার রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এহসানুল্লাহ হক মিলন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল ইসলাম সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।