ঢাকাMonday , 31 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে নজরুল বর্ষের  সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন 

admin
August 31, 2026 4:24 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতা প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলা,  জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় উপজেলার ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি মাদ্রাসা, ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি কলেজের প্রতিযোগিরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।