ঢাকাMonday , 31 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
August 31, 2026 4:19 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর ( মাগুরা )

মাগুরার শ্রীপুরে হানু নদীর পানিতে ডুবে মারা গেছে ৭ বছরের শিশু জুনায়েদ। সে মায়ের সঙ্গে উপজেলার সোনাতুন্দী গ্রামে নানা বাড়িতে থাকতো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকাল হতে দীর্ঘক্ষণ জুনায়েদকে না দেখে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। শিশুটির মা আখেরা বেগম কোথাও সন্তানকে না পেয়ে কান্নাকাটি করতে থাকলে পাড়া-প্রতিবেশিরাও খোঁজাখুঁজিতে অংশ নেন। একপর্যায়ে তাকে বেলা ২ টা ৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী হানু নদীর পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। জুনায়েদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।

জুনায়েদ শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের জিল্লুর রহমানের একমাত্র সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।