ঢাকাThursday , 11 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin
June 11, 2026 4:33 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

“ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে আজ বিকালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ’। জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসীর যৌথ উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে মাঠে উপস্থিত হাজারো দর্শককে এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দেয়। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলায় চমৎকার ধারাবিবরণী পেশ করেন এবং ম্যাচটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোর্কী।

এর আগে খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “মাদক প্রতিরোধ, গ্রামীণ মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতেই এই নান্দনিক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং যেকোনো সামাজিক সমস্যা রোধে কাজ করে যাচ্ছে।”

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত আল নাহিয়ান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহা আলম তুফান,উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, এবং সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।