ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ফ্লেক্সিলোড নিয়ে দুই গ্রামের সংঘর্ষ: প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত, বাজার সচল

admin
June 6, 2026 3:08 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

মোবাইল ফোনের ফ্লেক্সিলোড করা নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ও তারাউজিয়াল গ্রামের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের তাৎক্ষণিক পদক্ষেপে অবশেষে মীমাংসা হয়েছে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাচিলাপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারে ফ্লেক্সিলোড দেওয়াকে কেন্দ্র করে দারিয়াপুর ও তারাউজিয়াল গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই গ্রামের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষের ঘটনায় তারাউজিয়াল গ্রামের অন্তত ৪ জন আহত হন। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ শনিবার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে (টিচার্স রুম) এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের কথা শুনে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেওয়া হয়।

​বৈঠকে উভয় পক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার নাহিয়ান।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম
​উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান।
​দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শেখ।
​সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
​সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া ছমিরুন ইসলাম এবং মাহবুব রহমান মুকুল।
​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর, সাবেক আহ্বায়ক এম মকির হাসান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।
​যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম।
​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল।
​এ ছাড়াও দারিয়াপুর ও তারাউজিয়াল দুই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য সাধারণ মানুষ বৈঠকে অংশ নেন।

​বাজার সচল রাখার আহ্বান ও পরবর্তী সিদ্ধান্ত
​বৈঠক শেষে দারিয়াপুর ও তারাউজিয়াল উভয় গ্রামের বাসিন্দারা যৌথভাবে ঘোষণা দেন যে, সাচিলাপুর বাজারের সকল দোকানপাট এখন থেকে নির্ভয়ে ও নির্বিঘ্নে খোলা থাকবে। সবাইকে পূর্বের ন্যায় বাজারে এসে দৈনন্দিন কাজকর্ম করার জন্য আহ্বান জানানো হয়েছে।

তবে শুক্রবার প্রাথমিক মীমাংসা হলেও বিষয়টির স্থায়ী ও পূর্ণাঙ্গ রূপ দিতে আগামী কাল রবিবার সকাল ৯টায় সম্মিলনী বিদ্যালয় মাঠে দুই গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে মীমাংসা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।