ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

admin
September 1, 2026 3:41 pm
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শোভাযাত্রাটি শ্রীপুর মহিলা কলেজের সম্মুখস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।