ঢাকাMonday , 5 October 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

admin
October 5, 2026 11:47 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকিবিল্লাহ, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপী, কলেজ পর্যায়ের খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুল, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুলকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

নাসিরুল ইসলাম শ্রীপুর মাগুরা ০৫-১০-২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।