ঢাকাFriday , 8 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সূর্য ফাউন্ডেশন এর নতুন শাখার উদ্বোধন সম্পন্ন

admin
May 8, 2026 3:09 pm
Link Copied!

Spread the love

ফটিকছড়ি প্রতিনিধি : সামাজিক উন্নয়ন, মানবিক সহযোগিতা ও মানুষের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “সূর্য ফাউন্ডেশন”চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ফরেস্ট দোকান এলাকায় ০৮ মে, (শুক্রবার) সূর্য ফাউন্ডেশন এর নতুন আরও একটি শাখার শুভ উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সূর্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাহুল ভট্টাচার্য সভাপতিত্বে এবং ফাউন্ডেশন এর ব্যবস্থাপক মোঃ রুবেল এর সঞ্চালনায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সূর্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজকৃষ্ণ ভট্টাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ জিসান কাদের, সমৃদ্ধি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান শিকু উড়াং , পাটিয়ালছড়ি আর.টি চৌধুরী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্বপন বড়ুয়া , তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোলেয়মান, হাফেজ মুস্তাফিজুর রহমান, সুয়াবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আপন কুর্মী, বারমাসিয়া চা বাগানের স্টাফ রুবেল ভট্টাচার্য, চন্দন ভট্টাচার্য, তৃষা ভট্টাচার্য, অন্তু, মোঃ ইয়াকুবসহ সূর্য ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাদের মধ্যে ছিলেন এস. এম হামেদ হোসাইন, মোঃ জোবায়ের, শিরু আক্তার, তানিয়া আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সূর্য ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন, সহযোগিতা ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চায়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজনে সহযোগিতা করা সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী, সদস্যবৃন্দ ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন, যেন ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যেতে পারেন।

সূর্য ফাউন্ডেশন এর ব্যবস্থাপক মোঃ রুবেল বলেন, ‘সূর্য ফাউন্ডেশন’ শুধু আর্থ-সামাজিক উন্নয়নেই নয়, সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, মানবিক সহায়তা প্রদান এবং পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তারা বলেন, একটি সুন্দর, শিক্ষিত ও সবুজ সমাজ গঠনে সূর্য ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরণের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

এসময় উপস্থিত অতিথিরা সূর্য ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।