
বিরল সীমান্তে ১৩জনকে পুশইন করেছে বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে এনায়েতপুর সীমান্তে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ মোট ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপুর্ণ এলাকায় বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে আজ মঙ্গলবার ভোরে ভারতের কুশমন্ডি থানার মোল্লাপাড়া গেট দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইন করে।
এসময় বিজিবি টহলরত সময় কয়েক দেখতে পেয়ে তাদেরকে আটক করে।
এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ৯ জন শিশু।
আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি দিনাজপুর সেক্টরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন।
আটককৃত ব্যক্তিবর্গের বাংলাদেশি নাগরিকত্ব এর তথ্য যাচাই-বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
