ঢাকাSaturday , 26 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব, পীরগাছার কার্যকরী কমিটি ঘোষণা সভাপতি মুন্সি-সম্পাদক তাজরুল

admin
July 26, 2025 10:02 am
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, সম্পাদক -দৈনিক বাংলা সকাল:-
রংপুরের পীরগাছায় দীর্ঘদিন পর প্রেসক্লাব, পীরগাছার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে আহবায়ক কমিটির সদস্যেদের সর্বসম্মতিক্রমে ঘোষনা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব মোত্তালেব হোসাইল। কমিটিতে তোজাম্মেল হক মুন্সি (দৈনক পরিবেশ)কে সভাপতি ও তাজরুল ইসলাম (আজকের পত্রিকা)কে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি কমিটি ঘোষণা করা হয়।

এসময় প্রেসক্লাবের আহবায়ক আমিনুল ইসলাম রাঙা, সদস্য সচিব মোত্তালেব হোসাইন, সদস্য মোস্তাফিজার রহমান রেজা, বজলুর রশিদ মুকুল, আমিনুল ইসলাম স্বপন, শরিফুল ইসলাম ডালেজ, জুয়েল হোসেন মন্ডলসহ অন্যান্যে সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাহ কামাল ফারুখ লাবু (ভোরের কাগজ), সহ-সভাপতি এম খোরশেদ আলম (করতোয়া), উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ (যুগের আলো), যুগ্ম সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মো: লাভলু মিয়া (খোলা কাগজ), কোষাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম লাবলু (ঢাকা প্রতিদিন), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমান (কালবেলা), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খুরশীদ আলম (মাই টিভি), ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক গোলাম আজম সরকার (নয়াদিগন্ত) নির্বাচিত হন।

এছাড়াও কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে এস এম সিরাজুল ইসলাম, ইস্রাফিল মিয়া, শাহ জাহান সিরাজ মাসুদ, মো: সৈয়দ আলী এবং সদস্য হিসেবে আব্দুস সাত্তার আজাদ, হাফিজার রহমান, রাজু মুন্সী, শেখ মো: শফিকুল আলম, আলমগীর হোসেন পাটোয়ারী, সৈয়দ বোরহান কবির বিপ্লব, মোস্তাক আহম্মেদ বাবু, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুজন, মজনু মিয়া, আলাল খাঁন নির্বাচিত হয়।

এদিকে নবগঠিত প্রেসক্লাব, পীরগাছার কার্যকরি কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি তোজাম্মেল হক মুন্সি বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব, পীরগাছা হাটি হাটি পা পা করে আজ এতোদুর এগিয়ে এসেছে। প্রেসক্লাবটিকে আরো সু-সংগঠিত করতে সামাজিক কাজে জড়িত অনেককে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।
কমিটির সাধারন সম্পাদক তাজরুল ইসলাম বলেন, সাংবাদিকতা-দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এ প্রতিপাদ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সমাজ ও এলাকার সকল কর্মকান্ডকে সাধারন মানুষের নিকট তুলে ধরতে চাই। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।