ঢাকাWednesday , 6 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ

admin
August 6, 2025 2:30 pm
Link Copied!

Spread the love

মোঃ এহসানুল হক রনি, নীলফামারীপ্রতিনিধি:- নীলফামারীতে জুলাই  গন অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার ৬ আগষ্ট বিকেলে জেলা বিএনপির আয়োজনে নীলফামারীর ডিসির মোড় চত্বরে সমাবেশ শেষে একটি বিজয় র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে তারণ‍্যের প্রথম ভোট হউক ধানের শীষের। তিনি আরো বলেন, জুলাই গন-অভ্যুত্থান দিবসে ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণি পেশার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য মোক্তার হোসেন, সদস্য এ‍্যাড. আবু মোহাম্মদ সোয়েম। সমাবেশে সদরের ১৫টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।