ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভালুকা প্রেসক্লাবের মানববন্ধন

admin
August 9, 2025 11:00 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় ভালুকা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সমাজের বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর হুমকি।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বল বলেন, “আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। তার হত্যা গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন নারীসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।