ঢাকাFriday , 7 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা : মামলা নিতে গড়িমসি : ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ

admin
August 7, 2026 7:12 am
Link Copied!

Spread the love
হারুন-অর-রশিদ (রংপুর )পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও নিয়মিত যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত এজাহার দিলেও পুলিশ মামলা রুজু করছে না। এদিকে অভিযুক্ত ধর্ষক ও তার পরিবারের লোকজন মোটা অংকের অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা কিশোরী ও তার পরিবারের লোকজন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের প্রত্যন্ত পল্লী পূর্ব পাঠকশিকড় গ্রামে।
ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের দেয়া অভিযোগে জানা যায়, একই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিজানুর রহমানের ছেলে রাকিব মিয়া (২৩) প্রায় এক বছর আগে প্রতিবেশি দরিদ্র পরিবারের এক কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে ব্যর্থ হয়ে সে কিশোরীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। এতে রাজি না হলে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় সাত মাস আগে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রাকিব মিয়া। পরে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি এবং দ্রুত বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষিতা কিশোরীকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। পরবর্তিতে এই সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীর সাথে নিয়মিত যৌন সম্পর্ক চালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গত সোমবার সকালে আবারও একইভাবে নিজের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যৌন মেলামেশার পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত রাকিব মিয়া। পরে পরিবারের সদস্যরা অসুস্থ্য অবস্থায় কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় ২১ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা (আনিছুল হক) বাদী হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের দুই দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ এ ব্যাপারে মামলা রুজু করেনি বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত রাকিব মিয়া প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে নির্যাতিতা কিশোরীর সুবিচার প্রাপ্তি ও তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক লিখিত এজাহার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সকল বিষয়ে জানতে অভিযুক্ত রাকিব মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে, তরা বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।