ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় দৈনিক করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত উত্তরাঞ্চলের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে করতোয়ার ভূমিকা প্রশংসনীয়-ইউএনও

admin
August 12, 2025 5:38 pm
Link Copied!

Spread the love

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি 

 তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেছেন, দৈনিক করতোয়া এ অঞ্চলের নানামুখী সমস্যা ও উন্নয়নের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূয়সী প্রশংসনীয় হয়েছে। দীর্ঘ ৫০ বছরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের আঞ্চলিক পত্রিকা থেকে বেরিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আগামী দিনেও দৈনিক করতোয়া পরিবার ও করতোয়ার কলম সাংবাদিকরা এই ভূমিকা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি। একই সংগে ৫০তম বর্ষে পদার্পন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণে দৈনিক করতোয়া পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আজ মঙ্গলবার (১২ আগষ্ট২৫) দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পর্দাপন উপলক্ষে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

দৈনিক করতোয়া তেঁতুলিয়া প্রতিনিধি এম এ বাসেত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০২৪ এ পরিবেশ পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া কবি ও লেখক পরিষদ সভাপতি এবং সচেতন নাগরিক কমিটি আহবায়ক এ্যাড. মনোয়ার হোসেন হানিফ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই মিলন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের তেঁতুলিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সোহরাব আলী, দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি-আঃ রাজ্জাক, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম। দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি এস কে দোয়েল, দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দীন, দৈনিক বাংলার সকাল এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু , এনটিভি অনলাইন উপজেলা প্রতিনিধি মো. রতন, দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটেন‌‌।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।