
মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজেস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ছিঁড়ে পড়া বিদ্যুৎ তারে স্পর্শ হয়ে মোছাঃ রাহেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেনা বেগম ওই গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করে বাড়ির পেছন থেকে শব্দ শুনে তিনি বাইরে বের হন। ধারণা করেছিলেন, তাদের পালন করা হাঁসের শব্দ হতে পারে। কিন্তু ঘরের উত্তর পাশে যেতেই ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।
তার চিৎকার শুনে স্বামী মমিনুল ইসলাম সুকনো বাঁশের সাহায্যে বিদ্যুতের তার সরিয়ে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পীরগাছা থানার এসআই নূর আলম জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
