ঢাকাSunday , 14 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় এনসিপির কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় উদ্বোধন তৃণমূল শক্তিশালী করতে সংগঠনকে গতিশীল করার আহ্বান

admin
December 14, 2025 8:48 am
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক:-
রংপুরের পীরগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কান্দি ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব পীরগাছা উপজেলার কান্দির হাট বাজারে অবস্থিত নবনির্মিত কার্যালয়টির উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এ কে এম মিজানুর রহমান সানা, কান্দি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদস্য ইউসুফ মিলিটারি এবং পীরগাছা উপজেলা যুবশক্তির নেতা ইঞ্জি. মো. রবিউল ইসলাম রবি প্রমুখ। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাজনীতি বিকাশে দলটি অঙ্গীকারবদ্ধ। কান্দি ইউনিয়ন শাখার এই দলীয় কার্যালয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।