ঢাকাFriday , 13 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটর চালক

admin
March 13, 2026 4:34 pm
Link Copied!

Spread the love

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোস্তফা মিয়া (৬২) নামের এক মোটর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় কুড়িগ্রাম–চিলমারী সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌর শহরের সরদারপাড়া এলাকার ফটিক মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোস্তফা নামের ওই লোক দুর্গাপুর থেকে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মোস্তফার মরদেহ উদ্ধার করে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।