ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
June 23, 2026 2:11 pm
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগিয়ে তোলা এবং তাদের গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ বিনির্মানে উদ্বুদ্ধ করণের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,ঝিনাইদহের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ হলরুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আংশগ্রহনে “ অভাব নয়,সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়,শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪’জন শিক্ষার্থী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৪টি দলের পক্ষ-বিপক্ষের যুক্তি-তর্কে বিচারকমন্ডলীর চুড়ান্ত ফলাফলে হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় দল চাম্পিয়নশীপ ও শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ অর্জন করে। চুড়ান্ত ফলাফল ঘোষণার পূর্বমুহুর্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলামের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,ঝিনাইদহের সহকারি পরিচালক কাওসার আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী ও হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, মডারেট ও বিচারকমন্ডলী ।
আলোচনা সভা শেষে চাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।