
আবু সুফিয়ান পারভেজ ,উপজেলা প্রতিনিধি,ভূরুঙ্গামারী : মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার এক অনন্য নজির স্থাপন করেছে সিএনএস বাংলা ফাউন্ডেশন (CnS Bangla Foundation)। বর্তমানে ঢাকায় তাদের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি সগৌরবে চললেও, সেই সেবার হাত প্রসারিত হয়েছে রাজধানীর সীমানা ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চলমান ‘ফুড বাস্কেট’ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। আজ সোমবার, ১৬ই মার্চ। দুপুর ২টায়, মইদাম গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর এই বিশেষ বস্তা। প্রতিটি ফুড বাস্কেটে ছিল দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় উপকরণ— ৫ কেজি চাল, ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল, ২ কেজি আলু এবং ১ কেজি পেঁয়াজ। এছাড়া ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ কেজি চিনি এবং ১ প্যাকেট করে লাচ্চা সেমাই ও দুধ। এই উদ্যোগটি সফল করতে পর্দার আড়ালে থেকে নিরলস পরিশ্রম করেছেন একদল নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার। তাদের অক্লান্ত পরিশ্রমে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে গেছে প্রকৃত অভাবী মানুষের হাতে, যা এই কঠিন সময়ে পরিবারগুলোকে দিয়েছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। আজকের এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন সিএনএস বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধি জাহিদ হাসান নিলয় এবং সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ।
