
আবুল কালাম আজাদ,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি সংগঠন নারী’র আয়োজনে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে সংবাদকর্মীদের নিকট তুলে ধরেন। এ সময় তিনি আরও বলেন, এক বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকার সংবাদ কর্মী, নারী, যুবা ও কিশোরী, স্থানীয় নারীর নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্হানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারীদের নিয়ে মূলতঃ এর কার্যক্রম। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, নূরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহম্মেদ ও ফয়জার রহমান রানু প্রমুখ। উক্ত এডভোকেসি ক্যম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
