
নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে বুধবার সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী অমিয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
