
গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা: রংপুরের গঙ্গাচড়ায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের, উন্নয়ন প্রকল্প ও সেবা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন ইউনিয়ন ভূমি অফিসে যান। চিনি ভূমি সংক্রান্ত সেবার মান,গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের বাস্তব চিত্র সম্পর্কে আলোচনা করেন। এরপর তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং উপজেলা পর্যায়ের ইনোভেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দুপুরে জেলা প্রশাসক উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে আশ্রয়ন প্রকল্প, এলজিইডি’র অধীনে বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন মূলক কাজ এবং টিআর/কাবিখা প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি কাজের গুণগত মান ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে ভূমি সেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি বিকেলে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃরুহুর আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সফরকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠপর্যায়ে এমন নিয়মিত পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করে বলেন এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেগমান হবে।
