ঢাকাWednesday , 29 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফেরা হলো না শিশুসহ ৫ জনের: নাগেশ্বরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

admin
April 29, 2026 7:31 am
Link Copied!

Spread the love

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : রংপুর থেকে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল ৫ জনের প্রাণ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় পাথরবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য ও এক শিশু রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে একটি পরিবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিলেন। কাজ শেষে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে তারা বাড়িতে ফিরছিলেন। পথে বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন প্রাণ হারান। নিতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের আসাদ মোড় এলাকার মোঃ শামীম হোসেন (৩২), মোছা. ছাদিয়া (৮), শামীম হোসেনের কন্যা। তামান্না (২৮), বাবু মিয়ার স্ত্রী। মো. নুরনবী (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে। মো. লিমন (৩০), সাইফুর রহমানের ছেলে (মাইক্রোবাস চালক)। এই ঘটনায় আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকালে ১ জনের মরদেহ ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের নিজ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে দুর্ঘটনাস্থল নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় আইনগত ব্যবস্থা এবং পরবর্তী কার্যক্রম নাগেশ্বরী থানা পুলিশ পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।