ঢাকাSaturday , 2 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির যুক্তরাজ্য আহবায়ক কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের যারা।

admin
May 2, 2026 7:45 am
Link Copied!

Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার আবুল কালাম আজাদকে আহবায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করে নতুন কমিটি ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।  নবগঠিত এ কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ জন বিএনপি নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আহবায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ, সদস্য পদে বিশ্বনাথ পৌরসভার হাজী তৈমুছ আলী, মোঃ ফয়জুল হক, গুলজার খান, রামপাশা ইউনিয়নের ড. মুজিবুর রহমান, দৌলতপুর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব, দশঘর ইউনিয়নের তোফাজ্জল আলম। জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে নেতৃবৃন্দ বাংলাদেশে অবস্থানকালে বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্বনাথের ৭ নেতার যুক্তরাজ্য বিএনপির কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।