ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বিষধর সাপের ছোবলে কৃষকের মৃত্য

admin
May 9, 2026 11:48 am
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম (শ্রীপুর) মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে বিষধর সাপের ছোবলে মো. আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে জীবিকার তাগিদে মাঠে কাজ করতে যান কৃষক আজাদ মৃধা। মাঠে কাজ করার সময় হঠাৎ তার পায়ে তীব্র আঘাত অনুভূত হয়। পরে পিছনে ফিরে দেখেন একটি বিষধর সাপ তাকে ছোবল দিয়েছে। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।এ সময় আশপাশে কাজ করা অন্যান্য কৃষকরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাজী নাজমুন সাকিব তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাদ মৃধা দ্বারিয়াপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের তমিজ মৃধার ছেলে। তিনি পেশায় একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। গ্রামবাসীরা জানান, মাঠে কাজ করতে গিয়ে এভাবে ,এক কৃষকের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।