ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

admin
May 11, 2026 4:52 pm
Link Copied!

Spread the love

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় আজ( ১১ মে সোমবার) তেঁতুলিয়া উপজেলা ফারিয়া’-এর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাদার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও তারা ‘দালাল’ হিসেবে পরিচিতি পাওয়ার মতো বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই ভুল ধারণা দূর করে তাদের প্রকৃত পেশাদার সম্মান দেওয়ার দাবি জানানো হয়। এই মানববন্ধন এর মাধ্যমে তিনটি দাবি জানানো হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা।সারাদেশে তাদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা। আব্দুল মতিন বলেন, “আমরা দালাল নই, আমরা শিক্ষিত পেশাজীবী। দেশের স্বাস্থ্যসেবা খাতে আমাদের ভূমিকা অনস্বীকার্য। অথচ আমাদের যথাযথ সম্মান ও কাজের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; বরং তারা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। পেশাদার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, ঢাকা মেডিকেলে যে যৌথ অভিযান চালানো হয়েছে এবং সেখানে আমাদের নিরপরাধ ৩০ জন সদস্যকে আটক করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের হয়রানি অবিলম্বে বন্ধ করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা ফারিয়ার সভাপতি মামুন মানিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।