ঢাকাWednesday , 20 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তদন্তে পিবিআই- এর পক্ষপাতদুষ্ঠতা : পার্বতীপুরে সাংবাদিকদের তীব্র ক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

admin
May 20, 2026 4:54 pm
Link Copied!

Spread the love

হেলাল উদ্দিন, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি:- পার্বতীপুর প্রেসক্লাবের ৬ জন গণমাধ্যমকর্মীর নামে আদালতে দায়েরকৃত সাজানো ও মিথ্যা মামলায় পিবিআই দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ পরিদর্শকের দাখিলকৃত ‘মিথ্যা ও পক্ষপাতদুষ্ট’ প্রতিবেদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্বতীপুর। আজ বুধবার (২০ মে)-২০২৬ সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাব সংলগ্ন সড়কে এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি ও পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক আল মামুন মিলনের সুদক্ষ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চলের শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা।

বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত দুঃখজনকভাবে পিবিআই, দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একটি মহলের দ্বারা প্রভাবিত হয়ে আদালতে সম্পূর্ণ মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিল করেছেন। আইন প্রয়োগকারী সংস্থার এমন ন্যাক্কারজনক ও একপেশে ভূমিকা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অভিযুক্ত কর্মকর্তাদের তীব্র সমালোচনা করে আরও বক্তব্য রাখেন, আব্দুল জলিল (দৈনিক ইনকিলাব) মামুনুর রশিদ বিপ্লব (আগামীর সময়) মাহফুজুল ইসলাম রিপন (আমার দেশ)

শ আ ম হায়দার (দৈনিক জনকণ্ঠ) হাবিব ইফতেখার (মোহনা টিভি) আল মামুন (মাই টিভি) তাসকির হোসেন (সোনার বাংলা) জাকারিয়া(ভোরের আকাশ) উক্ত প্রতিবাদ কর্মসূচিতে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

সমাবেশের সভাপতি ও অন্যান্য বক্তারা, পিবিআই কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই কাল্পনিক ও সাজানো প্রতিবেদনের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের ব্যবস্থা করতে হবে। যদি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া এই ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু ও সত্য তদন্ত নিশ্চিত করা না হয়, তবে আগামীতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এবং দুর্নীতিবাজ চক্রের মুখোশ উন্মোচনে আরও তীব্র ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।