ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে টিসিবিতে নিম্মমানের পণ্য ও প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ

admin
July 1, 2026 11:40 am
Link Copied!

Spread the love

 

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিম্নমানের ও বেড়েছে প্যাকেজের দাম। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেয়া হতো, সেখানে এখন চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেয়া হচ্ছে। এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও অনেক নিম্নমানের। একই সাথে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৬৬৮ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। যার প্রস্তুতকারক কোম্পানি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজের কোন পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না। ডিটারজেন্ট দিয়ে কাচলেও কাপড় সহজে পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন তেল পাওয়া যেত। এখন বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভই ট্রেডার্সের মালিক মো: বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই। নিম্নমানের পণ্য হওয়ায় অনেকে এ সকল পণ্য নিতে না চাওয়ায় আমরা পড়েছি চরম ভুগান্তিতে।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঝিনাইদহ থেকে টিসিবির এ পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে আমি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।