ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে থানা কমিউনিটি পুলিশিং  সভা ও অভিষেক অনুষ্ঠান 

admin
August 3, 2026 1:40 pm
Link Copied!

Spread the love

নাসিরুল ইসলাম শ্রীপুর (মাগুরা): মাগুরার শ্রীপুর থানা চত্বরে সোমবার দুপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম প্রমুখ।

সহকারী পুলিশ সুপার বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র,  উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহাগ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানক মোল্লা, মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সাধারণ সম্পাদক শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা, মাদক, গ্রাম্য মারামারি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।