ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ 

admin
November 15, 2026 2:45 pm
Link Copied!

Spread the love

নিজাম লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা ১০ নং মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি নিয়ে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত ১২ নভেম্বর ঘোষিত এ কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও আন্দোলন সংগ্রামে সুপ্রিয় নেতা কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি অভিযোগ করেছেন পদ বঞ্চিতরা। ক্ষুদ্র নেতাকর্মীদের অভিযোগ দলের দুঃসময় হামলা মামলা নির্যাতন ও কারাবরণ শিকার হয়ে ও তারা দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন। পরিবার পরিজন ছেড়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। অথচ দলের সুসময় তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এমনকি নতুন কমিটির অধিকাংশ নেতা কর্মীদের দলের দুঃসময়ে অধিকাংশ নেতাকে দলের আন্দোলন সংগ্রাম কিবা মিছিল মিটিংয়ে দেখা যায়নি বলে দাবি তাদের। পদ বঞ্চিত নেতা কর্মীরা আক্ষেপ করে বলেন দলের দুঃসময়ে রাজপথে থাকাটাই যেন তাদের ভুল ছিল। আজ যারা কমিটিতে স্থান পেয়েছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের দুঃসময় পাওয়া যায়নি। তারা আরো বলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিল দলের দুঃসময় রাজপথে থাকা বড় দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কিন্তু মহানগর ইউনিয়নের নতুন কমিটিতে সেই নির্দেশনা প্রতিফলন ঘটেনি তাদের অভিযোগ।

এই ঘটনাই স্থানীয় যুবদলের ত্যাগী ও পদ বঞ্চিত নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ। নতুন কমিটি পূর্ণ বিবেচনা করে তেগী ও পরীক্ষিত নেতা কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।