
এম.আর. সোহেল স্টাফ রিপোর্টার: সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবের মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মে ) সকাল থেকে ভৈরব উপজেলা ও পৌর শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে খন্ড-খন্ড র্যালি বের করে জেলা ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়।
এই বিশাল র্যালির উদ্বোধন করেন ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। র্যালিতে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আদিলুজ্জামান দুলাল সাধারণ সম্পাদক মোবারক হোসেন,পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ-সহ জাতীয়তাবাদী দল বিএনপি এবংবিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ওই সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ভৈরব থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক করে নদী বাংলা সেন্টার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। তিনি বলেন, আমরা যে পর্যায় কাজ করি আমরা প্রত্যেকে কিন্তু শ্রমিক আমরা প্রত্যেকে শ্রম দেয়। ২৪ ‘র গণ অভ্যুথানে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদেরও অগ্রণি ভূমিকা রয়েছে।শ্রমিকরাও ফ্যাসিস্ট সরকার কে হটানো জন্য জীবন দিয়েছেন। আজকের এই শ্রমবাজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া।তাই এদেশের মানুষের যে প্রত্যাশা তা বিনির্মানে কাজ করছে বর্তমান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরকার কে নিয়ে কটুক্তি ও ষড়যন্ত্র শুরু করেছে তাদের শক্ত হস্তে দমন করা হবে বলে বলেন তিনি। তিনি আরো বলেন, অতীতেও ষড়যন্ত্র ছিল এখনো আছে সেসব ষড়যন্ত্র ও অপশক্তি র বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান। এসময় মন্ত্রী বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন,নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলাদেশ সরকার নারীদের উচ্চশিক্ষাকে উৎসাহিত করতে মাধ্যমিক থেকে ডিগ্রি (স্নাতক) পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে অতিশীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
