
এম.আর. সোহেল স্টাফ রিপোর্টার :- ভৈরবে চাঞ্চল্যকর ৭ মাস বয়সী শিশু তানভীর আহমেদ মুজাহিদ হত্যা মামলার প্রধান আসামি শিশুটির পাষণ্ড পিতা মেরাজ মিয়া (২৫)কে অবশেষে গ্রেফতার করা হয়েছেন। ঘটনার ১৬ দিন পর আজ শনিবার (২ মে) দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব র্র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে মেরাজ মিয়া। পরে সে তোপের মুখে দাবি করেন, শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে। নিখোঁজের সাত দিন পর, ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি ডোবা থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনা পর পর -ই শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে তার স্বামী-সহ পাঁচজনের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই বিষয়টি নিশ্চিত করে,ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের শিশু পুত্রকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
