ঢাকাTuesday , 3 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় সিজান স্মৃতি হিফজুল কুরআন নূরানী মডেল মাদ্রাসার ২০০ শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিল

admin
March 3, 2026 1:43 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক:রংপুরের পীরগাছা উপজেলার শিমুলতলী বাজার, কান্দিরহাট এলাকায় বন্ধু মহলের উদ্যোগে সিজান স্মৃতি হিফজুল কুরআন নূরানী মডেল মাদ্রাসার প্রায় ২০০ শিক্ষার্থীকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, এমন উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু মহলের সভাপতি এস এম মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ আবির সরকার, সহকারী সাধারণ সম্পাদক মোঃ আশিক দেওয়ানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবি। এছাড়াও সদস্য মোঃ রাসেল রানা, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জুনায়েদসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা করেন।আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।