
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পদার্পণ ও ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(১২আগস্ট) দুপুরে এ উপলক্ষে বদরগঞ্জ প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক জাগো রংপুরের প্রকাশক ও সম্পাদক আ ন ম ফেরদৌস আলী, বদরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন দুলাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাউল কবীর সবুজ, সাংবাদিক মাহবুব সরকার বিপ্লবসহ অন্যরা। আলোচনা শেষে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
