ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে চোরাইকৃত বৈদ্যুতিক তার ও ইনসুলেটরসহ যুবক আটক”

admin
August 27, 2025 7:27 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:‌‌ ময়মনসিংহে চোরাইকৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও এলুমিনিয়ামের ইনসুলেটর উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসময় মোঃ সিদ্দিকুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়।

র‌্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির আভিযানিক দল মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে চোরাইকৃত ৩১০ কেজি ৩৩ কেভি বৈদ্যুতিক তার এবং ৭০ কেজি এলুমিনিয়ামের ইনসুলেটর উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানার ১২ নং ভাবখালী ইউনিয়নের পণঘাগড়া গ্রামের চুরখাই বাজারে একটি ভাঙারী গোডাউনে এসব মালামাল মজুদ করে রাখেন জুয়েল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে কৌশলে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে চোরাইকৃত মালামাল উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।