
লালমোহন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার হলরুমে ফিচারিং অফিসার ও সরকারি শাহবাজপুর কলেজের প্রভাষক মোঃ মুসা এ তফসির ঘোষণা করেন। এ সময় মাদ্রাসার বর্তমান কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসি লে মাদ্রাসাটির নতুন ম্যানেজিং কমিটির জন্য ৪ জন অভিভাবক সদস্য ১ জন মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য এবং ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীকে মননপত্র সংগ্রহ করার জন্য আবেদন করতে হবে। তফসিল অনুসারী চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ই সেপ্টেম্বর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
