
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সনৎ কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শ্রীপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সনৎ কুমার বিশ্বাস বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কু-চক্রী মহল “শ্রীপুর নিউজ টিভি” নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে আমার ছবিসহ বিভিন্ন ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট কিছু তথ্য দিয়ে পরিবেশন করেছে। যার ফলে সামাজিক ও রাজনৈতিকভাবে মান ক্ষুন্ন হয়েছে। আমি উক্ত বিষয়টি নিয়ে গত ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি জিডি করেছি। যার নম্বর৮৮১।
তিনি আরোও বলেন, সাংবাদিক ভাইদের আমি মাধ্যমে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের ও সদয় হস্তক্ষেপ কামনা করছি
