ঢাকাThursday , 23 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় মা-ছেলের দাদন ব্যবসায় জিম্মি এলাকাবাসী: শিক্ষকসহ অর্ধশত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভিটেমাটি ছাড়া অনেকে

admin
April 23, 2026 2:31 pm
Link Copied!

Spread the love

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন (হৈড্ডাপাড়া) গ্রামে অবৈধ দাদন ব্যবসা, মাদক কারবার এবং মিথ্যা মামলার জাল বিছিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে এক মা ও ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মোছাঃ আয়েশা বেগম (৪০) ও তার ছেলে মোঃ আকাশ মিয়া (২২)-এর অত্যাচারে বর্তমানে শিক্ষক, ব্যবসায়ীসহ এলাকার অন্তত ৩০-৩৫ জন ব্যক্তি দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী স্থানীয় ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিএসসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “পারিবারিক প্রয়োজনে আমি আয়েশা বেগমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। পরে চড়া সুদসহ সেই টাকা পরিশোধ করি। কিন্তু জামানত হিসেবে দেওয়া আমার ব্যাংক চেকটি তিনি ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। এখন সেই চেকে ১৩ লক্ষ টাকা বসিয়ে আমার বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছেন। আমি এর বিচার চাইলে তিনি উল্টো আমাকেসহ এলাকার ১৫ জন গণ্যমান্য ব্যক্তিকে আসামি করে ১০৭/১১৭ ধারায় আরেকটি হয়রানিমূলক মামলা করেছেন। একই গ্রামের এমদাদুল হক (৩২) ও আনোয়ার হোসেন (৫৫) জানান, তারা ১ লক্ষ টাকা করে নিয়ে ৪ লক্ষ টাকা করে পরিশোধ করার পরও আয়েশা বেগম ও তার ছেলে আকাশ মিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে বাড়ি ছাড়া। তারা আক্ষেপ করে বলেন, “সুদ দিতে দিতে আমরা শেষ, এখন জানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।” এছাড়াও স্থানীয় ব্যবসায়ী আব্দুল কুদ্দুস কসাই ও নুর হোসেনসহ আরও অনেকে একই কায়দায় এই চক্রের মামলার শিকার হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোছাঃ আয়েশা বেগম ও তার ছেলে আকাশ মিয়া তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। আয়েশা বেগম বলেন, “আমি কোনো দাদন ব্যবসা করি না। নজরুল ইসলাম আমার কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু ফেরত দেননি, তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। এলাকার কিছু মানুষ আমার মানসম্মান ক্ষুণ্ণ করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মাদক ব্যবসার অভিযোগ প্রসঙ্গে আকাশ মিয়া বলেন, “আমি কোনো মাদকের সাথে জড়িত নই, সব সাজানো কথা। ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, একজন শিক্ষককে এভাবে জিম্মি করে হয়রানি করা অত্যন্ত ন্যক্কারজনক। আয়েশা বেগম ও তার ছেলে আকাশ মিয়ার এসব কর্মকাণ্ডে পুরো এলাকা অতিষ্ঠ। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই দাদন ও মাদক ব্যবসায়ী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে, কেউ যদি সুদের কারবার বা ফাঁকা চেকে জিম্মি করার মতো অপরাধে লিপ্ত থাকে, তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আয়েশা বেগম এলাকায় দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যক্রম ও দাদন ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার ছেলে আকাশ মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার গুরুতর অভিযোগ রয়েছে। তাদের এই ‘মামলা বাণিজ্যে’র কারণে এলাকার সাধারণ মানুষ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।