ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চার মাস পর উদ্ধার স্কুলছাত্রী, ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

admin
December 13, 2025 3:46 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজস্ব প্রতিবেদক, পীরগাছা:
পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাসপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার মাস পর ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত চার মাস আগে স্কুলে যাওয়ার পথে রাতুল নামের এক যুবক ওই ছাত্রীকে অপহরণ করে। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে গতরাতে ঢাকা থেকে ভুক্তভোগী এবং মামলার দ্বিতীয় আসামি রাসুলের দুলাভাইকে আটক করা হয়। পরে তাদের থানায় আনা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।