ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বন্ধন সিডস্ এর “আমার ধান” এর মাঠ দিবস পালিত

admin
May 12, 2026 4:45 pm
Link Copied!

Spread the love

মোঃসাইফুল ইসলাম গাইবান্ধা জেলা বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্য বলরাম ঈদগাহ মাঠে বন্ধন সিডস্ এর আলোড়ন সৃষ্টিকারী সর্বাধিক ফলনের হাইব্রিড ধান “আমার ধান” এর মাঠ দিবস পালিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মমিন মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন সিডস্ এর ম্যানেজার সেলস, নর্থ মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার – প্রোডাক্ট ডেভেলপমেন্ট মোঃ সাইদ হাসান এবং এরিয়া সেলস ম্যানেজার মোঃ ওবাইদুল ইসলাম, সুন্দরগঞ্জ এর ডিলার মোঃ জনি সরদার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমার ধান” একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান, যা কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ধানের অধিক ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও উন্নত মান কৃষকদের আগ্রহ বাড়িয়েছে। মাঠ দিবসে কৃষকরা ধানের ক্ষেত পরিদর্শন করেন এবং ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব।
এ সময় স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।