ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের পরিচালনা কমিটি গঠন

admin
August 4, 2026 9:45 am
Link Copied!

Spread the love

পেকুয়া প্রতিনিধি : শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ এবং একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠের ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দু রহিম-এর সার্বিক তত্ত্বাবধানে গঠিত এ কমিটিতে মোহাম্মদ রিদুয়ান সভাপতি, সাঈদুর রহমান সিফাত সদস্য সচিব, কুমার বিশ্বজিৎ সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ আসাদুজ্জামান সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলিয়া ইয়াছমিন জেনি (দাতা সদস্য), মো. সালাহ উদ্দিন (অভিভাবক প্রতিনিধি), মো. কাইছার হামিদ (শিক্ষানুরাগী), আরফাত হোসাইন (সদস্য), মো. নেজাম উদ্দিন (সদস্য), মাঈনুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি) এবং সরওয়ার কামাল (সদস্য)।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাতা আব্দু রহিম বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠকে শুধু পাঠদানেই নয়, নৈতিকতা, মানবিকতা ও সুশিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নবগঠিত পরিচালনা কমিটি আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে চাই। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রিদুয়ান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে সোনালী বাজার সাজেদা বেগম বিদ্যাপীঠ শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীল কার্যক্রমে আরও সমৃদ্ধ হয়ে এলাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।