ঢাকাWednesday , 12 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. ভোলা
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মসজিদের মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার

সভারঃ
August 12, 2026 9:53 am
Link Copied!

Spread the love

সাভারঃ সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং বিষয়টি পরীক্ষা করতে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে একটি প্রেসার কুকার বোমার সন্ধান পাওয়ার খবর পায় সিটিটিসি।

মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতর কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকার দেখতে পাওয়া যায়।

পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।

স্থানীয়দের দাবি, রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সকালে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

সাভার মডেল থানার এসআই ইমরান জানিয়েছেন, প্রেসার কুকারটির ভেতরে বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এজন্য বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। প্রেসার কুকারটি আসলেই বোমা কি না কিংবা এর ভেতরে কী ধরনের বস্তু রয়েছে, তা বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে। কারা ওই ড্রামটি সেখানে রেখে গেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।