ঢাকাSunday , 26 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় ভুয়া চক্ষু চিকিৎসকের দৌরাত্ম্য দমন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা, ২০ দিনের কারাদণ্ড

admin
April 26, 2026 10:09 am
Link Copied!

Spread the love

নিজেস্ব প্রতিবেদক – রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়।

অভিযানে আব্দুল মান্নান (পিতা: মোঃ উসমান গনি, মাতা: মোছাঃ মর্জিনা বেগম, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই নিজেকে “রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক” পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, এ ধরনের ভুয়া চিকিৎসা কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি গুরুতর প্রতারণা।

এ ঘটনায় মাদ্রাসা সুপার মোঃ ফজলুল হকের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।